গাজীপুরে টিএসআই মনিরুজ্জামানের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক বিভাগের টিএসআই মনিরুজ্জামানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিভিন্ন যানবাহন থেকে নিয়মিত মাসোহারা আদায়, ক্ষমতার অপব্যবহার এবং পুলিশি প্রভাব দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানির মতো গুরুতর অভিযোগ তার নামে উঠেছে। অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, মনিরুজ্জামান ২০১৯ সালের ১৮ আগস্ট গাজীপুর মহানগর পুলিশের উত্তর বিভাগে এটিএসআই হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও ঘুষ লেনদেনে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। সূত্রের দাবি, ২০২৫ সালের ১১ জানুয়ারি তৎকালীন একজন অতিরিক্ত আইজিপির আত্মীয়ের গাড়ি আটক করে চাঁদা দাবির অভিযোগ ওঠে ছিল তার বিরুদ্ধে। এর পরদিন, ১২ জানুয়ারি ২০২৫, জিএমপির স্বারক নং ২৩১ এর আদেশে তাকে কর্মস্থল থেকে ক্লোজড করে জিএমপিতে সংযুক্ত করা হয়। পরবর্তীতে তিনি আবার বিভিন্ন তদবিরের মাধ্যমে কর্মস্থলে দায়িত্ব ফিরে পান। অভিযোগ রয়েছে, গাজীপুর মহানগরের বাইপাস এলাকায় বিভিন্ন ব্যানারের গাড়ি থেকে নিয়মিত মাসোহারা আদায় করে থাকে। অভিযোগে লাবিব, তিশা ও লিপিসহ কয়েকটি ব্যানারের গাড়ির নিকট থেকে মাসোহারা আদায় করে বলে প্রমাণ পাওয়া যায়। তথ্যানুযায়ী, তিশা ব্যানারের গাড়িপ্রতি মাসে ৬০০ টাকা, লিপি ও লাবিব ব্যানারের গাড়িপ্রতি প্রায় ১ হাজার টাকা এবং অন্যান্য ব্যানারের গাড়ি থেকে ৭০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত মাসোহারা নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অর্থ মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হয় বলেও অভিযোগকারীগণ প্রতিবেদককে উল্লেখ করেছে। অবৈধ অর্থ উপার্জনের টাকা দিয়ে তিনি গাজীপুরের প্রাণকেন্দ্র যোগীতলায় ৪ কাঠা জমি ক্রয় করেছে। যাহা মনিরুজ্জামানের স্ত্রী ও মেয়ের নামে রেজিস্ট্রি করা হয়, যার মূল্য প্রায় ৩৭ লক্ষ টাকা। পুলিশের চাকরির বিধিবিধান পিআরবি ১১২ ধারা অনুযায়ী নিজ জেলা ছাড়া অন্য যে কোন জেলায় জমি ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের দরকার হয়। মনিরুজ্জামান ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেয়নি। এ বিষয়ে পিআরবি’র ১১২ ধারার অনুচ্ছেদ (ঙ) লঙ্ঘন করেছে। এছাড়াও তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ও দায়িত্বের প্রভাব ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে। যোগীতলা তার স্ত্রী ও মেয়ের নামে জমি ক্রয় করার পর জমির সীমানা নির্ধারণের সময় পুলিশি ক্ষমতার প্রভাব দেখিয়ে জমির মালিককে চাপ প্রয়োগ ড্রেনেজের অতিরিক্ত জায়গা দখলের অভিযোগও রয়েছে। টিএসআই মনিরুজ্জামানের বক্তব্য জানতে প্রতিবেদক মুঠোফোনে কল করিলে তিনি উল্টো প্রতিবেদককে অসম্মানজনক কথাবার্তা বলেন যাহা পিআরবি’র ধারা ৩৩ লঙ্ঘন। উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর বিভাগ) জানান, যদি কোন টিএসআই অন্যায় করে থাকে তাহলে আমার কাছে অথবা পুলিশ কমিশনার স্যারের নিকট অভিযোগ দায়ের করেন। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। একই জেলায় দীর্ঘ ৭ বৎসরের অধিক চাকুরী করার কারণে তার অবৈধ অর্থ গ্রহণ, জনগণের সাথে খারাপ আচরণ করা এবং নিজের ক্ষমতার পরিধি বাড়িয়ে দেয়। এজন্য অভিযোগগুলোর বিষয়ে তদন্ত পূর্বক বিধি মোতাবেক দ্রুত ব্যবস্থা গ্রহণসহ অন্য এলাকায় বদলীর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।