আশুগঞ্জের থানা টোলপ্লাজ পৃতক অভিযানে ৪৯৫০ ইয়াবাসহ ০৩ মাদক কারবার গ্রেপ্তার

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেলে বহন করা ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল আটক করা হয়। পরে মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় খাইরুল ইসলাম ও আলামিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর একই এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে পৃথক অভিযান চালিয়ে আরেকটি মোটরসাইকেল আটক করে পুলিশ। ওই মোটরসাইকেলের আরোহী মোহাম্মদ উল্লাকে তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন গাজীপুর সদর থানার গাজীপুর এলাকার মনির হোসেনের ছেলে খাইরুল ইসলাম, শেরপুরের নকলা থানার মধ্য লাভা এলাকার আবুল কালামের ছেলে আলামিন এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার জাফরপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ উল্লা। পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেল গুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা করা হয়েছে।