রাজশাহীর তানোরের তালন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সরকারি সময় সূচি অমান্য

রাজশাহীর তানোরের তালন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সরকারি সময় সূচি অমান্য

Aug 21, 2026

 

নিজস্ব সংবাদ দাতাঃ

শিক্ষা জাতির মেরুদণ্ড, সম্প্রতি প্রকাশিত এসএসসি ২০২৬ এর ফলাফলে সারাদেশে মেয়েরা এগিয়ে রয়েছে। কিন্তু রাজশাহী জেলার তানোর উপজেলার তানোর পৌরসভার তালন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: ছালেহা পারভীন সরকারি নির্দেশনার চিঠি অনুযায়ী সময় সুচি অমান্য করে চলছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুল চালানোর সময় ৬ ঘন্টা। মিনিমাম সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত স্কুল চালানোর সরকারি চিঠি অনুযায়ী নির্দেশনা থাকলেও সরকারি নির্দেশনা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ইচ্ছে মত বিধি বর্হিভূত ভাবে স্কুল চালাচ্ছেন তালন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা পারভীন। এতে কমল মতি মেধাবী শিক্ষার্থীরা সঠিক শিক্ষা গ্রহন থেকে বঞ্চিত হচ্ছে। আজ সরেজমিনে গিয়ে দেখা যায় যে সকাল আটটার বেশ অনেক পরেও স্কুলের মেইন গেট এবং পুরো স্কুল তালাবদ্ধ দেখা যায়। দ্বিতীয় ধাপে সরেজমিনে গিয়ে দেখা যায় দুপুর একটার পরপরই পুরো স্কুল তালাবদ্ধ রয়েছে। যা কখনও কাম্য না। বিষয় টি নিয়ে কথা বলার জন্য প্রধান শিক্ষকের মোবাইল ফোনে কল করলে তিনি কল রিসিভ করেন না। প্রধান শিক্ষকের এমন ফাঁকি দেয়ার বিষয় টি একাধিক আদর্শ প্রধান শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহ সুশীল সমাজে অসন্তোষ সহ নানা সমালোচনার ঝড় উঠেছে। শিক্ষার মানোন্নয়নে যথাযথ শিক্ষা দপ্তর কর্তৃক বিধি মোতাবেক প্রধান শিক্ষক ছালেহা পারভীনের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহনের জোর দাবি করেন সুশীল সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *