গাজীপুরের মৌচাকে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির বিজয় শোভাযাত্রা

গাজীপুরের মৌচাকে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির বিজয় শোভাযাত্রা

Aug 15, 2026

 

গাজীপুর প্রতিনিধিঃ

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও শোভাযাত্রা। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে মৌচাকের রাজপথ। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন এডভোকেট কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক, কালিয়াকৈর উপজেলা বিএনপি; মনির সিদ্দার, সাধারণ সম্পাদক, মৌচাক ইউনিয়ন বিএনপি; মূল পীরজাদা সুলতান, সাংগঠনিক সম্পাদক, মৌচাক ইউনিয়ন বিএনপি; এডভোকেট রফিক, সদস্য সচিব, গাজীপুর জেলা যুবদল; সাহিনুর রহমান সাহিন, যুগ্ম আহ্বায়ক, কালিয়াকৈর উপজেলা যুবদল; আরিফ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মৌচাক ইউনিয়ন পরিষদ; মো. শাহরিয়ার সাবির, সাবেক সদস্য, কালিয়াকৈর উপজেলা বিএনপি; সোবহান খান মুন্না, সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক, কালিয়াকৈর উপজেলা যুবদল; মো. আলী, সদস্য সচিব, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দল; রিফাত জোবায়ের খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালিয়াকৈর উপজেলা ছাত্রদল। শোভাযাত্রায় বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *