নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Aug 13, 2026

 

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশের একটি অভিযানিক দল নওগাঁ পৌরসভার রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৫০ (একশত পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছাঃ নুপুর আক্তার (২০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুপুর আক্তার নওগাঁ জেলার মহাদেবপুর থানার রাইগা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম সজীব। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে উল্লিখিত মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্টতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *