বিলাসবহুল পাজেরো গাড়িতে বিদেশি মদ পরিবহন, আটক ১

বিলাসবহুল পাজেরো গাড়িতে বিদেশি মদ পরিবহন, আটক ১

Jul 15, 2026

 

মস্তু মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিলাসবহুল পাজেরো (PAJERO) জিপে করে বিদেশি মদ পরিবহনের সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় গাড়ি থেকে ১৩৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ছলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে কালো রঙের একটি পাজেরো জিপ আটক করে। পুলিশ জানায়, পরে গাড়িটি তল্লাশি করে ১৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. রাসেল হোসেনকে আটক করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও এলাকার মাইনউদ্দিন ওরফে দুলালের ছেলে। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় বসবাস করেন। উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *