Jun 22, 2026

 

প্রেস বিজ্ঞপ্তিঃ-

ঢাকা, ২২ জুন ২০২৬ খৃষ্টাব্দে বিশ্ব বাবা দিবস উপলক্ষে রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবারের সদস্য এম এ রউফ এক বিবৃতিতে তাঁর মরহুম বাবা হাজী মোহাম্মদ আব্দুর নূরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “বাবা সন্তানের জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও শক্তির প্রতীক। বাবা মানেই বটবৃক্ষের ছায়া। যার বাবা আছেন, তিনি হয়তো সবসময় এই ছায়ার মূল্য উপলব্ধি করেন না; কিন্তু যার বাবা নেই, তিনি প্রতিটি মুহূর্তে সেই শূন্যতা অনুভব করেন।”
তিনি আরও বলেন, “আমার বাবা হাজী মোহাম্মদ আব্দুর নূর ছিলেন একজন সত্যবাদী, সৎ ও নীতিবান মানুষ। তাঁর আদর্শ, সততা ও মানবিক মূল্যবোধ আমার জীবনের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।”
এম এ রউফ মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বলেন, “হে আল্লাহ, আমার বাবাকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরময় করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।”
তিনি বলেন, প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ব বাবা দিবস পালিত হয়। সন্তানের জীবনে বাবার ত্যাগ, ভালোবাসা ও অবদানকে স্মরণ ও সম্মান জানাতেই বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
বিবৃতির শেষে এম এ রউফ দেশের সকল বাবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তিনি পরলোকগত সকল বাবার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *