মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক তরুণীর (প্রায় ৩০) মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ছোট রায়পাড়া গ্রামসংলগ্ন আব্দুল মোনায়েম অটো ব্রিকস এলাকার পাশে মেঘনা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গজারিয়া থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *