লাখাইয়ে গাঁজা চাষের অপরাধে গাঁজাগাছসহ এক একব্যক্তি গ্রেফতার

লাখাইয়ে গাঁজা চাষের অপরাধে গাঁজাগাছসহ এক একব্যক্তি গ্রেফতার

Aug 13, 2026

লাখাই প্রতিনিধি

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মহরম আলী(৫৫)। সে উপজেলার মোড়াকরি ইউনিয়ন এর লক্ষীপুর গ্রামের মৃত সোনাই মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায় মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর এক বৃদ্ধার গাঁজা গাছ চাষের অপরাধ তাকে গ্রেপ্তার করেন লাখাই থানা পুলিশ হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ এর দিক নির্দেশনায় লাখাই থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এস আই মুন্না মিয়া, এসআই বিপুল চন্দ্র দেবনাথ, এএসআই অরবিন্দ সহ (১২ আগস্ট) দুপুর ১২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের অভিযান চালিয়ে মোঃ মহরম আলী (৫৫) কে গ্রেফতার করা হয়েছে এবং তার বসত ঘরের পেছনে পশ্চিম পাশে সযত্নে বেড়া দিয়ে রোপন করা একটা মাদকদ্রব্য গাঁজার গাছ ডাল ও পাতাসহ যা লম্বা ৮ ফুট ২ ইঞ্চি জব্দ করা হয়েছে যার ওজন ১ কেজি ১০০ গ্রাম বাজার মুল্য অনুমান (১১এগার) হাজার টাকা। মাটিতে চাষ করা অবস্থায় মাটি থেকে উত্তোলন করে উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ তথ্য নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *