গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

Jul 26, 2026

 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখা। শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে, ঢাকা-সিলেট মহাসড়ককে জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আকরাম হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সেক্রেটারি সিফাত উল্লাহ সিফাত, জেলা শাখার সাবেক অফিস সম্পাদক মোবারক হোসাইন সোহানসহ নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পথসভায় বক্তারা গণভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তারা এসব দাবিতে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শান্তিপূর্ণ পরিবেশে বিক্ষোভ মিছিল ও পথসভা সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *