আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা একটি রাষ্ট্রের এগিয়ে যাওয়ার চাবিকাঠি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা একটি রাষ্ট্রের এগিয়ে যাওয়ার চাবিকাঠি

Jun 28, 2026

 

অফিস ডেস্কঃ

আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা মাহাথির মোহাম্মদ দেশটির উন্নয়ন পরিকল্পনায় সবার আগে স্থান দিয়েছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। তিনি দায়িত্ব গ্রহণের পর বলেছিলেন, ‘আমরা যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারি, তাহলে আমাদের কোনো স্বপ্ন পূরণ হবে না। ’ আইনশৃঙ্খলার উন্নতি করতে মাহাথির কঠোর হয়েছিলেন। এজন্য তিনি পশ্চিমা দেশগুলোর কাছে সমালোচিতও হন। কিন্তু সব চাপ উপেক্ষা করে তিনি অপরাধ দমন করতে পেরেছিলেন বলেই মালয়েশিয়া আজ বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি। শুধু মালয়েশিয়া কেন, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো সব দেশের ইতিহাস একই। তারা দেশের অপরাধ দমন করেছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেছে। ফলে দেশিবিদেশি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। মানুষ ভয়হীন পরিবেশে কাজ করতে পেরেছে। তাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা একটি রাষ্ট্রের এগিয়ে যাওয়ার চাবিকাঠি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *