সালথায় বিএনপি কর্মীর হাত পা কাটা লাশ উদ্ধার

সালথায় বিএনপি কর্মীর হাত পা কাটা লাশ উদ্ধার

Jun 25, 2026

 

অফিস ডেস্কঃ

ফরিদপুরের সালথায় পান্নু ফকির ওরফে জামু ফকির (৪০) নামের এক বিএনপি কর্মীর হাত-পা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা হাফেজিয়া মাদ্রাসার কাছে সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জামু ফকির স্থানীয় মৃত রহমান ফকিরের পুত্র ও ৪ সন্তানের জনক। নিহতের স্বজনদের আহাজারিতে এলাকা ভারী হয়ে উঠেছে।পুলিশ ও স্থানীয় জানা যায়, উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমার কান্দা গ্রামে বৃহস্পতিবার সকালে জগন্নাথদী থেকে কুমারকান্দা সড়কে জামু ফকিরের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করে। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দূর্বৃত্তরা জামু ফকির কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহতের স্ত্রী রুপা বেগম জানান, গত কুরবানির সময় থেকে প্রতিবেশীদের সাথে জমি জমা নিয়ে আমাদের বিরোধ চলে আসছিলো। তারা আমার স্বামীকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলো। আমাদের একটি গাছ কাটা নিয়ে স্কুল কর্তৃপক্ষ সহ প্রতিবেশীরা বাধা দেয়। এরপর পুলিশ আসে, কাগজ পত্র দেখে সন্ধায় থানা যেতে বলে। আমার স্বামী থানায় যাওয়ার পর ফেরার পথে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমার দুইদিন বয়সি একটা ছেলে রয়েছে, এখন কি করবো। আমার স্বামীকে যেভাবে হত্যা করা হয়েছে, আমিও হত্যাকারীদের কঠোর বিচার চাই। ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা- সার্কেল) মোহাম্মাদ আল ফাহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পাট ক্ষেত থেকে মারার পর রাস্তার উপর ফেলে রেখে যায়,মরদেহের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *