ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন
মস্ত মিয়া,
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :
সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে আজ ২০ই জুন, ২০২৬ খ্রি. ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ এর অংশ গ্রহণকারী প্রার্থীদের ৩য় ও শেষ দিনের ইভেন্ট, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিং অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের মুখাবয়ব শনাক্তকরণ (Face Detection) প্রক্রিয়ার মাধ্যমে তথ্য সংগ্রহ করে ডাটাবেসে সংরক্ষণ করা হয়।
পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় Physical Endurance Test-এ যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার ফরম পূরণ , ফি প্রদান এবং অনলাইন হতে প্রবেশপত্র সংগ্রহ করার বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধিসহ মেডিকেল বোর্ডের সদস্যগণ।