পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীববরন ও দোয়া অনুষ্ঠিত

পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীববরন ও দোয়া অনুষ্ঠিত

অফিস ডেস্ক :

পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ এবং দোয়া অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহা আলম বিএস-সি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি এ্যাড.আঃ মমিন,বিশেষ অতিথি আঃ করিম সরকার,এস এম হাসান তারেক মুকুল,এনামুল হক,মেহেদী হাসান তপন,কামাল হোসেন ্কাদেরী ও শিক্ষকবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি গুরুত্বারোপ করেন এবং আসন্ন পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য কামনা করেন।
এসময় ২০২৬ সালের পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়। আবেগঘন পরিবেশে বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে। অনেকেই বিদ্যালয়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়ে।
অপরদিকে ষষ্ঠ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীনরা বিদ্যালয়ের নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মাও মোক্তার হোসেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *