রুপসী বাংলা টেলিভিশনে বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সানজিদা রুমা

রুপসী বাংলা টেলিভিশনে বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সানজিদা রুমা

অফিস ডেস্ক  :
ঢাকা-১৮ আসনের সুপরিচিত সাংবাদিক সানজিদা রুমা নতুনভাবে রুপসী বাংলা টেলিভিশন-এ বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।
সাংবাদিকতা পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন সানজিদা রুমা এর আগে দেশের বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় মোহনা টেলিভিশন, এশিয়ান টেলিভিশন ছাড়াও দৈনিক নব চেতনা, দৈনিক দিনের আলো, দৈনিক আজকের আলোকিত সকাল এবং ক্রাইম পেট্রোল বিডি-সহ একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ছিলেন।
নিয়োগ প্রসঙ্গে সাংবাদিক সানজিদা রুমা বলেন, সাংবাদিকতা আমার পেশা ও নেশা—এ পেশা থেকে দূরে থাকা সম্ভব নয়। পারিবারিক কিছু সমস্যার কারণে আমি কিছুদিন মিডিয়া থেকে দূরে ছিলাম। বর্তমানে সেই সমস্যাগুলো অনেকটাই কাটিয়ে উঠে আবার সক্রিয়ভাবে কাজে ফিরেছি। আমাকে বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়ায় রুপসী বাংলা টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, ভবিষ্যতে বিশেষ করে ঢাকা-১৮ আসনের সংবাদ কার্যক্রমে বেশি গুরুত্ব দিতে চাই। এ ক্ষেত্রে সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি, যেন সুনামের সঙ্গে আমার দায়িত্ব পালন করতে পারি।
এদিকে সানজিদা রুমার নতুন এই দায়িত্বে যোগদানের খবরে ঢাকা-১৮ আসনের সাংবাদিক মহলে আনন্দ প্রকাশ করা হয়েছে এবং তাঁর পেশাগত সাফল্য কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *