পাঁচবিবিতে অটোর ধাক্কায় অবঃপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

পাঁচবিবিতে অটোর ধাক্কায় অবঃপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

অফিস ডেস্ক :

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোর ধাক্কায় আব্দুল ওয়াহেদ খাঁন (৭০) নামের এক অবঃপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বেলা ১১ টায় উপজেলা জয়পুরহাট – হিলি সড়কের বাগজানা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোঃ আব্দুল ওয়াহেদ খাঁন, মহব্বতপুর আমিনিয়া ফাজিল মাদ্রাসার অবঃ প্রাপ্ত সহকারী শিক্ষক ও বাগজানা গ্রামের মৃত জসির উদ্দিন খাঁনের পুত্র।

স্থানীয়রা জানায়, তিনি বাগজানা বাজার থেকে বেলা ১১ টার দিকে নিজ বাড়ীতে যাওয়ার সময় হিলির দিক আসা একটি অটো পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *