‎হবিগঞ্জে বিসিক শিল্পনগরীতে আগুন, ব্যবসায়ীদের ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

‎হবিগঞ্জে বিসিক শিল্পনগরীতে আগুন, ব্যবসায়ীদের ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

অফিস ডেস্ক :

‎হবিগঞ্জের বিসিক শিল্পনগরীতে আহসান কটন রিফাইনারি ইন্ডাস্ট্রিতে আগুনে তুলা ও যন্ত্রপাতি পুড়ে গিয়ে প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

‎রোববার দুপুরে হঠাৎ করে আগুন লাগে কারখানায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

‎খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে

‎এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

‎ব্যবসায়ীদের দাবি-আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *