ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে জামায়াত জোট

ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে জামায়াত জোট

অফিস ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–নেতৃত্বাধীন জোট। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার শপথ গ্রহণ করবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান–এর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যরা।
এদিকে, সরকারপক্ষের বিপরীতে সংসদের বাইরে একটি বিকল্প নজরদারি কাঠামো হিসেবে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী–নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে এ তথ্য জানান সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে নির্বাচনে পরাজিত জামায়াতে ইসলামীর আলোচিত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব ইনশাআল্লাহ।”
একই ধরনের বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি চলছে এবং এটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারী কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে।
এ ছাড়া, ঢাকা-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও জামায়াত নেতা মীর আহমেদ বিন কাসেম (আরমান)–ও তার ফেসবুক পোস্টে ছায়া মন্ত্রিপরিষদ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *