গোমস্তাপুরে র‍্যাবের অভিযান পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার, নাশকতার পরিকল্পনা নস্যাৎ

গোমস্তাপুরে র‍্যাবের অভিযান পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার, নাশকতার পরিকল্পনা নস্যাৎ

অফিস ডেক্স:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করেছে র‍্যাব-৫। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার পিস্তল, কার্তুজ ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র‍্যাব-৫ রাজশাহী সিপিসি-১-এর একটি আভিযানিক দল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। রহনপুর–আড্ডাগামী পাকা সড়কের উত্তর পাশে নিউ রফিক অটো রাইস মিল সংলগ্ন একটি আমগাছের ঝোপে সন্দেহজনক একটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে র‍্যাব সদস্যরা তল্লাশি চালান।
তল্লাশি শেষে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় একটি সাদা রঙের বস্তা। বস্তাটির ভেতর থেকে পাওয়া যায়—
দেশীয় পদ্ধতিতে তৈরি ১টি ওয়ান শ্যুটার পিস্তল
৫ রাউন্ড কার্তুজ ২টি খালি ম্যাগাজিন ২টি তলোয়ার ২টি চাইনিজ কুড়াল ১টি রামদা ১টি স্টিলের বল্লম ১টি ডেগার
র‍্যাব সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে এলাকায় আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা এসব অস্ত্র মজুত করে থাকতে পারে। সময়মতো অভিযান পরিচালনার ফলে বড় ধরনের নাশকতার আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
গোমস্তাপুরে র‍্যাবের বড় সাফল্য—রহনপুর থেকে ওয়ান শ্যুটার পিস্তলসহ ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *