দিনাজপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি:

০২ ফেব্রুয়ারি সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
০২ ফেব্রুয়ারি সোমবার দিনাজপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, রিসোর্স পার্সন এর বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা ।

দ্বিতীয় পর্বে উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র গ্রহণ করছেন, জাতীয় দৈনিক যুগান্তর’পত্রিকার বিরল সংবাদদাতা, বিরল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক
মোঃ আতিউর রহমান সহ দিনাজপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪২জন সাংবাদিক অংশ নেন এবং অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *