আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শেরপুরে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শেরপুরে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ার চর বাজারে বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (তারিখ) বিকেলে ঝগড়াচর বাজার বণিক সমিতি ও স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল।

পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল ফারুক লেবু, মোশারফ হোসেন মুসাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা দেশব্যাপী সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

এ সময় জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক ব্যবসায়ী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে পথসভা অনুষ্ঠিত হলেও নিরাপত্তা নিশ্চিতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *