উৎসবমুখর পরিবেশে বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশে বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানা রোডে অবস্থিত ক্লাবের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। তিনি তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব মেট্রো থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সাথী, এবং আলোর মিছিল শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক সৈয়দ আখতার হোসেন।
বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল-হাতেম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারেক।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ, সাংবাদিকদের পেশাগত সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *