গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন কর্মশালা

গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন কর্মশালা

নীলফামারী প্রতিনিধি

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নীলফামারী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারী) নীলফামারী সার্কিট হাউস কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল কতৃক আয়োজিত একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান, সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি বলেন, অপসংবাদিকতা দূর করতে গেলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। তিনি আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্রে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনীয় নির্দেশনাবলী তুলে ধরেন।
কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর ও জেলা তথ্য অফিসার মোঃ বায়েজিদ হোসেন। এসময় নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম, আর টিভি জেলা প্রতিনিধি হাসান রাব্বী প্রধান, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকল সাংবাদিকের হাতে একটি করে সনদপত্র তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *