সুনামগন্জ ০৫ আসনে ধানের শীষ প্রার্থীর জনসভা

সুনামগন্জ ০৫ আসনে ধানের শীষ প্রার্থীর জনসভা

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ -৫
(ছাতক-দোয়ারাবাজার) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিমউদ্দিন আহমেদ মিলনের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৩ জানুয়ারী) সন্ধা বগুলাবাজার ইউনিয়নের বগুলা মধ্য বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জনসভায় ইউনিয়ন ও বিভিন্ন ওর্য়াড থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে অংশ নেন। নির্বাচনী  জনসভায়  প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ -৫
(ছাতক-দোয়ারা বাজার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন।
প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন, “ সুনামগঞ্জ -৫ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ধানের শীষে ভোট দিয়ে জনগণ আবার গণতন্ত্র পুনরুদ্ধার করবে।” তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন। প্রধান বক্তা ছিলেন, বগুলাবাজার ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল আলম ( মনির) সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন,জেলা বিএনপির সদস্য শফিকুল আলম( ছালেক)  জেলা বিএনপির সদস্য শামসুল হক (নমু)।,জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আব্দুল বারী। দোয়ারা বাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাবুর রহমান খছরু। দোয়ারাবাজার উপজেলা আহবান কমিটির যুগ্ন আহবায়ক জাকির হোসেন।
দোয়ারাবাজার উপজেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুল মালেক। দোয়ারাবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, দোয়ারাবাজার উপজেলা যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন। দোয়ারা বাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান (এরশাদ)। দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাশা (রিগেন)।দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহবায়ক শিহাব উদ্দিন( শিহাব), দোয়ারা বাজার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাহিদ হাসান (অনিক), বগুলা বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আয়ূব আলী ,বগুলা বাজার ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু, বগলা বাজার ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ, আহবায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন (রিপন),আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাকিম, আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা (গুলো)। ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনুর রশিদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নাজমুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *