জম্মদিনে অসহায় দুঃস্থদের শীতবস্ত্র বিতরন করলেন শিল্পী এমআই মিঠু
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃতি সন্তান ভাস্কর ও সংগীত শিল্পী এমআই মিঠু নিজের ৪৬তম জম্মদিনে অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
২৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় স্টেডিয়াম রোডস্থ কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরন করেন তিনি।
এমআই রকির সঞ্চালনা বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীত শিল্পী ও ভাস্কর এমআই মিঠু, স্থানীয় এনজিও বন্ধন-১৫ এর পরিচালক শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, বড়মানিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী মুরাদ হোসেন, সাবেক ছাত্রনেতা জনাবুর রহমান জনি প্রমুখ।
পরে জম্মদিনের কেক কাটেন ভাস্কর ও সংগীত শিল্পী এমআই মিঠুর শুভাকাঙ্ক্ষীবৃন্দ।