খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ২৫ জানুয়ারি

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ২৫ জানুয়ারি

বিশেষ প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধাক্রমের ভিত্তিতে যেসব শিক্ষার্থী ইতোমধ্যে বিভিন্ন ডিসিপ্লিনে ভর্তি হয়েছেন, তাদের জন্য নির্ধারিত তারিখে একাডেমিক কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের অনলাইন প্রোফাইলে যেসব ডিসিপ্লিনে ‘Admitted’ স্ট্যাটাস প্রদর্শিত হচ্ছে, সেসব ডিসিপ্লিনে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। ওইদিন সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে উপস্থিত থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভর্তি সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নতুন শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ক্লাসে অংশগ্রহণের জন্য সকল নবাগত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২১ জানুয়ারি ভর্তি সংক্রান্ত মেরিট লিস্ট প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তথ্য অনুযায়ী—
A ইউনিটে মেধাক্রম ৮২৯ পর্যন্ত ভর্তি সম্পন্ন হয়েছে।
ARC ইউনিটে মেধাক্রম ৭১ পর্যন্ত ভর্তি হয়েছে।
B ইউনিটে কোনো আসন ফাঁকা না থাকায় মেধাক্রম ৬১১ পর্যন্ত ভর্তি সম্পন্ন হয়েছে।
C ইউনিটে কোটা মিলিয়ে মাত্র ১–২টি আসন ফাঁকা রয়েছে এবং মেধাক্রম ৬০৯ পর্যন্ত ভর্তি হয়েছে।
FA ইউনিট ও D ইউনিটে কোনো আসন ফাঁকা নেই; যথাক্রমে মেধাক্রম ৮৩ ও ১২৯ পর্যন্ত ভর্তি সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *