ময়মনসিংহে বিএনপি মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে

ময়মনসিংহে বিএনপি মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত ও বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রকাশ‍্যে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরের ইসলামিয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন ও সোহাগ। বাকিদের পরিচয় জানা যায়নি।
বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে প্রতীক পাওয়ার পর শোভাযাত্রা করার জন‍্য বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চুর অপেক্ষায় পৌর শহরের ইসলামিয়া স্কুলের সামনে অবস্থান করছিলেন তার সমর্থকরা। এসময় বিএনপির বিদ্রোহী প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের সমর্থকরা হাঁস প্রতীক বরাদ্দ পেয়ে মিছিল নিয়ে ঘটনাস্থল এলাকায় যান। দুই পক্ষ মুখোমুখি হয়ে পড়লে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *