শিশুদের নাটিকায় সামাজিক সচেতনতার বার্তা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :
বাল্যবিবাহ, শিশুশ্রম, শিক্ষা থেকে ঝরে পড়া, অপুষ্টি ও ক্ষুধার মতো সামাজিক সমস্যাগুলো শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে শিশু নেতৃত্বাধীন নাটিকার মাধ্যমে এক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির আয়োজনে এবং পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এসএমসি সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে