টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন

আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয়জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন পেয়েছেন ধানের শীষ প্রতীক। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাজ্জাক পেয়েছেন দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী পেয়েছেন লাঙ্গল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলী আমজাদ হোসেন পেয়েছেন হাতপাখা প্রতীক।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল লতিফ সিদ্দিকী পেয়েছেন হাঁস এবং ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কালিহাতী আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের প্রতীক ও নির্বাচনী কর্মসূচি তুলে ধরতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনী কার্যক্রম ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *