বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকসহ কমিটির দায়িত্ব গ্রহণ

বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকসহ কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৬: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, সম্পাদক ও বিভিন্ন পদে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৯ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় সংগঠনের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সভাপতি হিসেবে এবং লায়ন মো: আবুল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, দফতর সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, সোহাগ ভূঁইয়া, ফৌজি হাসান খান রিকু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়তার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ১০ম জাতীয় কাউন্সিলে নবগঠিত নির্বাহী কমিটির পরিচিতি সভা ১৪-১৫ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হয়। গত বছরের নভেম্বর মাসে সংগঠনের ট্রাস্টি বোর্ড যাচাই-বাছাই শেষে ১০১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে।

আগামী ১-৭ মে ৯ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উদযাপনের আগে বাকি ৭টি বিভাগের সমাবেশ সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল করতে সকল শাখার সভাপতি-সম্পাদকদের দায়িত্বশীল ভূমিকা পালন করার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *