গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
গণতান্ত্রিক আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (আজ) বেলা সাড়ে ১১টায় এ মতবিনিময় সভা শুরু হয়। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’—এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় গুম ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ন্যায়বিচারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *