চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম এবরান আলী (৫৫)। তিনি চরবাগডাঙ্গা এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।

র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক ১টা ৫ মিনিটে এবরান আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি কাপড়ের ব্যাগে রাখা ৩০টি পলিথিন প্যাকেটে ভর্তি হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত হেরোইনের ওজন ৩.১ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত এবরান আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক মজুত ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *