গৌরীপুর পৌরসভায় আতাউর রহমানের লাইসেন্স পরিদর্শক পদে পদোন্নতি

গৌরীপুর পৌরসভায় আতাউর রহমানের লাইসেন্স পরিদর্শক পদে পদোন্নতি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক মুহাম্মদ আতাউর রহমান লাইসেন্স পরিদর্শক (শাখা প্রধান) হিসেবে পদোন্নতি পেয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আদেশ মোতাবেক গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত নিয়োগ ও পদোন্নতি সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ পদে পদোন্নতি প্রদান করা হয়। গৌরীপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা এ পদোন্নতির আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, মুহাম্মদ আতাউর রহমান ২০০৬ সালে গৌরীপুর পৌরসভায় সহকারী লাইসেন্স পরিদর্শক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত গৌরীপুর পৌর কর্মচারী সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএপিএস) ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া, ২০২১ সালে পুনরায় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তিনি বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় তিনি দেশের পৌর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একজন জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত।
পদোন্নতি পাওয়ায় গৌরীপুর পৌরসভার প্রশাসক ও এসিল্যান্ড সুনন্দা সরকার প্রমা, ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক জামিলুর রহমান, গৌরীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হাসান জাকির, সহকারী প্রকৌশলী মদন মোহন দাসসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুহাম্মদ আতাউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *