চরমোনাই পীরের ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেবে
দৈনিক শব্দদেশ-প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চরমোনাই পীড়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী ঐক্য ছাড়ছে।
দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন ২৬৮টি আসনে নিজস্ব প্রার্থী দেবে এবং বাকি ৩২টি আসনে যোগ্য ব্যক্তিদের সমর্থন দেবে। তিনি বলেন, “ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেবে।”
অন্যদিকে, আসন বণ্টন নিয়ে চরমোনাই পীরকে ছাড়া জামায়াতে ইসলামী, এনসিপি ও ১০ দল ২৫৩টি আসনে সমঝোতা করেছে। তাদের সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের জন্য চেয়ার রাখা থাকলেও কেউ উপস্থিত ছিলেন না।
গতকাল ইসলামী আন্দোলন জামায়াতের কার্যালয়ে বৈঠক এবং রাতের সংবাদ সম্মেলন বর্জন করলেও তাদের জন্য ৪৭টি আসন (যার মধ্যে ৫টি উন্মুক্ত) রাখা হয়। দলের সিদ্ধান্ত অনুযায়ী, তারা এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে।