উত্তরা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৬

উত্তরা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ শুরু করে।

আগুনে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *