তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেছেন। বৈঠকটির নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় গুলশানে নিজ বাসা থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যুক্ত হন তারেক রহমান। প্রায় আধাঘণ্টার বেশি সময় ধরে চলা এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় যুক্তরাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি। বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন দলটির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *