ফুলবাড়ীয়ায় জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি সাইফুল্লাহ সাইফ

ফুলবাড়ীয়ায় জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি সাইফুল্লাহ সাইফ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন এবং মানবিক পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ। থানায় যোগদানের পর থেকেই অপরাধ দমন ও জনসেবায় বিশেষ অবদানের জন্য সর্বমহলে প্রশংসিত হচ্ছেন তিনি।

​জানা যায়, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কৃতি সন্তান ওসি সাইফুল্লাহ সাইফ দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, সন্ত্রাস ও জুয়ামুক্ত করতে আপসহীন ভূমিকা পালন করছেন। তাঁর নেতৃত্বে থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদে চুরির উপদ্রব কমাতে তাঁর গৃহীত টহল জোরদার কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ​দালালের দৌরাত্ম্যমুক্ত থানা কমপ্লেক্স ​এক সময় থানায় সাধারণ মানুষের সেবা পেতে দালালের সহযোগিতা নিতে হতো বলে অভিযোগ থাকলেও, সাইফুল্লাহ সাইফের কঠোর নির্দেশনায় এখন থানা চত্বর দালালমুক্ত। কোনো প্রকার হয়রানি ছাড়াই সাধারণ মানুষ আইনি সেবা পাওয়ায় পুলিশের প্রতি জনমানুষের আস্থা বহুগুণ বেড়েছে। ​পেশাগত দায়িত্ব পালনের বাইরেও তিনি বিভিন্ন মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের ট্রাফিক আইন ও সকল ধরনের অপরাধ সম্পর্কে সচেতন করতে তিনি নিয়মিত মতবিনিময় সভা করছেন। গভীর রাতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিরোধপূর্ণ বিষয়ে নিরপেক্ষ সালিশি ব্যবস্থার মাধ্যমে স্থানীয়ভাবে শান্তি বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

​এলাকার সচেতন নাগরিক ও সুধী সমাজের প্রতিনিধিরা জানান, “ওসি সাইফুল্লাহ সাইফ একজন দক্ষ ও দূরদর্শী কর্মকর্তা। তাঁর হস্তক্ষেপে অনেক জটিল সমস্যার সহজ সমাধান হয়েছে। পুলিশ যে প্রকৃত অর্থেই জনগণের বন্ধু, ফুলবাড়ীয়াবাসী তা এখন অনুভব করতে পারছে।”

​এ বিষয়ে ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, “পুলিশ জনগণের সেবক। সরকারি অর্পিত দায়িত্ব পালন করে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য। ফুলবাড়ীয়া থানাকে অপরাধমুক্ত ও একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা কামনা করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *