চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় সভা
মো: শামীম খান- স্টাফ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সদর–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলার বারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী বার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট গোলাম কবির।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল ওদুদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক কনক, আইনজীবী ফোরামের সম্পাদক অ্যাডভোকেট হাসান শরীফ সনি, সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ সোলায়মান বিশু, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, সাবেক পিপি অ্যাডভোকেট নাজমুল আজম, অ্যাডভোকেট সোহরাব আলী, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, এজিপি নাহিদ ইবনে মিজানসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা।
মতবিনিময় সভায় আইনজীবীরা তাঁদের পেশাগত বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও দাবি তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি মোঃ হারুনুর রশীদ মনোযোগ সহকারে আইনজীবীদের বক্তব্য শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, “আইনজীবীরা বিচারব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাঁদের ন্যায্য দাবি আদায় ও পেশাগত মানোন্নয়নে আমি সবসময় পাশে থাকবো।”
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আইনজীবীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়