তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবন উপলক্ষে তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধিঃ তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে ২১ ডিসেম্বর ২০২৫ রোজ রবিবার বিকেল ৪ টায় আগামী ২৫ শে ডিসেম্বর আগামির রাষ্ট্র নায়ক তারেক রহমান স্বদেশ প্রত্যাবন উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ছিলেন : মো: আমিনুল ইসলাম সোহাগ, আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি তারেক জিয়া পরিষদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : ডা: মো: ফিরোজ আল মামুন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটি তারেক জিয়া পরিষদ
প্রধান অতিথি বলেন দীর্ঘ ১৭ বছর নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে তারেক জিয়া পরিষদ কাজ করে যাচ্ছে,যার আসার প্রতিপক্ষায় তাকিয়ে ছিলাম সেই কাংখিত নেতা আমাদের আশার আলো বাংলার নয়নের মনি ভবিষ্যত রাষ্ট্র নায়ক তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর আমাদের মাঝে আসছে আমরা যেমন খুশি বাংলাদেশের মানুষ খুশি, আসার এই দিনে আমরা তিনশ ফিটে ২ লক্ষ তারেক জিয়া পরিষদের নেতা কর্মীরা উপস্থিত থাকবো,আমাদের নেএী অসুস্থ আমরা তার দোয়া করবো যেনো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
বিশেষ অতিথি ডাঃ মোঃ ফিরোজ আল মামুন বলেন জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের মাঝে আধুনিক বাংলা গড়ার প্রত্যয় নিয়ে ফিরে আসছে তারেক রহমান আমরা তারেক জিয়া পরিষদ সকল জেলা থেকে ২ লক্ষ মানুষ উপস্থিত থেকে নেতাকে বরন করে নিয়ে দেখাবো তারেক জিয়া পরিষদ হাঁটি হাঁটি পা পা করে আজ একটি বট গাছে পরিনত হয়েছে।
আগামী নির্বাচনে নেতার সকল দিকনির্দেশনা মেনে কাজ করবো।
বেগম খালেদা জিয়ার সুস্থ কামনা করে বক্তব্য শেষ করেন।
আরো উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।