আসামা-উল হুসনা সমাজ উন্নয়ন যুব সংঘের উদ্যোগে অসামাজিক কর্মকাণ্ড, জুয়া, মাদকদ্রব্যেক্ষতিকর সেমিনার আয়োজন
সিলেট প্রতিনিধিঃ
গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে লাল নগর এলাকার হেকিম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে,আসামা-উল হুসনা সমাজ উন্নয়ন যুব সংঘ [রেজি নং যু উ অ/সীল/০১৬৪/২০২৬] এর উদ্যোগে অসামাজিক কর্মকাণ্ড,জুয়া,মাদকদ্রব্যেক্ষতিকর প্রভাব; আমাদের করণীয় ও গণসচেতনতা শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে মোহাম্মদ দেলওয়ার হোসাইন এর সভাপতিত্বে ও নুরুল ইসলাম নুরুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ,জনাব মোঃ ছবেদ আলী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট এর পরিদর্শক, মোঃ এমদাদ উল্লাহ। গোলাপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা,মোঃ সফিউল ইসলাম। ১নং বাঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আব্দুল হাকিম পারভেজ এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন: বিশিষ্ট সমাজ সেবক ও লালনগর কেন্দ্রীয় জামে মসজিদ এর সভাপতি এনামুল হক এনাম।তাছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।শুরুতেই কোরআন তেলাওয়াত নিয়ে আসেন হাফিজ তামিম আহমেদ। আসমা-উল হুসনা সমাজ উন্নয়ন যুব সংঘ এর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন নুরুল ইসলাম। বক্তারা জুয়া ও মাদকদ্রব্যের ক্ষতিকর দিক, প্রভাব এবং এলাকাবাসীর করণীয় কী তা সম্পর্কে আলোচনা করেন এবং দিকনির্দেশনা দেন।এলাকার মুরব্বিয়ান এবং সচেতন যুবসমাজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন,আজকের এই সেমিনারে আপনারা উপস্থিত হয়ে সফলমন্ডিত করে তুলছেন ।