বিজ্ঞপ্তি-বাংলাদেশের ইতিহাস ও কায়েদে আজম জিন্নাহর অবদান’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা

বিজ্ঞপ্তি-বাংলাদেশের ইতিহাস ও কায়েদে আজম জিন্নাহর অবদান’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা

Sep 16, 2026

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সুধী, আসসালামু আলাইকুম।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ-এর উদ্যোগে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় ‘বাংলাদেশের ইতিহাস ও কায়েদে আজম জিন্নাহর অবদান’ শীর্ষক একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় ১৯৪৭ সালের দেশভাগ, পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা, পূর্ব বাংলার রাজনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপট, বাঙালি মুসলমানদের রাজনৈতিক ভূমিকা, ১৯৪৮ সালের রাষ্ট্রভাষা-সংক্রান্ত বিতর্ক এবং কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর রাজনৈতিক ভূমিকা নিয়ে ঐতিহাসিক তথ্য, দলিল ও বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে আলোচনা করা হবে।
সভায় যারা থাকবেন
সভাপতি:
দার্শনিক অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা
প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ, লন্ডন
প্রধান অতিথি:
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. বায়েজিদ
বাংলাদেশ
উদ্বোধনী বক্তব্য:
ড. শরিফ সাকি
বাংলাদেশ
বিশেষ অতিথি:
মুসার্দিক মিয়া মানিক
লন্ডন
সভা পরিচালনায়:
দেশপ্রেমিক এম. এ. রউফ
কাতার-প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও সংগঠক আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ আলোচনার মূল বিষয় বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায় এবং কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর রাজনৈতিক ভূমিকা ঐতিহাসিক প্রেক্ষাপটে পর্যালোচনা করা হবে। বিশেষ করে— ১৯৪৭ সালের দেশভাগ ও পূর্ব বাংলার রাজনৈতিক অবস্থান; পাকিস্তান আন্দোলনে বাঙালি মুসলমানদের ভূমিকা; সিলেটের গণভোট ও তৎকালীন ভৌগোলিক পরিবর্তন; অখণ্ড বাংলার প্রস্তাব ও সংশ্লিষ্ট রাজনৈতিক ঘটনাবলি; ১৯৪৮ সালের ভাষা-প্রশ্ন ও জিন্নাহর ঢাকা সফর; ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট; পরবর্তী সময়ে পূর্ব বাংলার রাজনৈতিক বিকাশ ও বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় ইতিহাসের বিভিন্ন ঘটনা তথ্য, দলিল ও গবেষণার আলোকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করা হবে। দেশ-বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে ভার্চুয়াল সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।
আয়োজনে:
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
এম. এ. রউফ
প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও সংগঠক
সদস্য সচিব
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
কাতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *