গৌরীপুরে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ হলো যাঁরা

গৌরীপুরে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ হলো যাঁরা

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

 

প্রাথমিক শিক্ষা পদকের জন্য ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি আব্দুল মান্নান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, পৌর স্বজনের সহ-সম্পাদক দিতি বানু শ্রেষ্ঠ নারী কাব লিডার, স্বজন রাজিব আহাম্মেদ শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত হন। সোমবার (১৮ মে/২৬) শ্রেষ্ঠদের নাম ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা, উপজেলা শিক্ষা অফিসার সাঈদা রুবায়াত।

বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি, ঝড়েপড়ারোধে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণ ও নিয়মিত পাঠদান, শিখন শিক্ষা কার্যক্রমে অগ্রগতি উল্লেখযোগ্য অবদান রাখায় আব্দুল মান্নান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। তিনি পৌর শহরের মুক্তিযোদ্ধা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন।

ক্ষুদে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, পরোপকারী, সমাজ সচেতন, বৃক্ষরোপনসহ বিভিন্ন কর্মসূচীতে সফলতা অর্জন করায় ৩বছরে ১৪জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে কাবদের সর্বোচ্চ শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। শিক্ষার্থীদের নিয়মিত উদ্বুদ্ধকরণ ও কাব কর্মসূচী বাস্তবায়নের জন্য উপজেলায় নারী কাব ডিলার হিসাবে সেরা হন দিতি বানু। তিনি গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন। স্বজন রাজিব আহাম্মেদের নেতৃত্বে জাতীয় পর্যায়ে দু’জন প্রাথমিক শিক্ষা পদক অর্জন, ৮জন শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। তিনি উপজেলার গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন।

এছাড়াও গৌরীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন পাচাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. শাহজাহান মজুমদার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছা. শিল্পী বেগম, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর গৌরীপুর ইউপিইটিসির এএইচএম শরীফুল্লাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, অনন্তগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন রেখা, শ্রেষ্ঠ কর্মচারী গৌরীপুর শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ মাসুদ রানা। এছাড়াও শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে কাশিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *