গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন 

গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

 

ময়মনসিংহের স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বুধবার ২০ মে/২০২৬ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  ড. মো. হারুনুর রশিদ।

 

one student one tree স্লোগানে বৃক্ষ রোপণ কর্মসূচিতে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা কলেজ ক্যাম্পাসে রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রয়োজনের বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যা করা দরকার। তোমরাও সবসময় গাছ রোপণ ও দেখবালে নিজেদের সচেষ্ট রাখবা’।

 

বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক ফারুখ হায়দার হোসেন, সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, প্রভাষক নুরুল্লাহ মুত্তাকী, প্রভাষক নজরুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সেলিম, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক মাহবুব আলম আকন্দ, প্রভাষক মাহবুব হাসান, প্রভাষক শাহজাহান সিরাজ, শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *