চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

চট্টগ্রাম মডেল স্কুলে বক্তব্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

Sep 17, 2026

 

বিশেষ প্রতিনিধি:

মডেল স্কুলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ শীর্ষক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতার বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে বক্তারা বলেন, মহানবীর শিক্ষা শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে অনন্য ভূমিকা রাখে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইব্রাহিম ফরাজি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান। সিনিয়র শিক্ষক মো. ইলিয়াছের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক রুমানা পারভীন, কণিকা দাস, মেহেদী ছোটন, সুপন দেবনাথ, নিম খাতুন, লাকি দাস, মোমিনা আক্তার, সানজিদা আক্তার ও চৈতি পালসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *