নবীগঞ্জ সহকারী শিক্ষিকা মিত্রা চৌধুরীর বিদায় ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নবীগঞ্জ সহকারী শিক্ষিকা মিত্রা চৌধুরীর বিদায় ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

Sep 3, 2026

 

নবীগঞ্জ প্রতিনিধিঃ

নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিত্রা চৌধুরী’র বিদায়ী সংবর্ধনা ও একই স্কুলের ২৩শ শিক্ষার্থীর মধ্যে পঞ্চম শ্রেণির ১৬জন ট্যালেন্টপুলে ও চার জন সাধারণ গ্রেইডে বৃত্তিপ্রাপ্ত হওয়ায় উক্ত স্কুলের শিক্ষক- শিক্ষিকা, ম্যানেজিং কমিটি ও অবিভাবক কমিটির উদ্যোগে স্কুল মাঠে (২সেপ্টেম্বর) বুধবার সকাল ১১টার সময় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রব রনি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ইনস্টাক্টর ও প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্র অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিংকু দাশ ও সাবেক অবসর প্রধান শিক্ষক রাহেলা খানম, গোলাম রাব্বানী, শাহীনুর আক্তার চৌধুরী, জাহাঙ্গীর বখত চৌধুরী, রুবেনা বেগম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল আহমদ, সাংবাদিক বাদল আহমেদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিদায়ী অনুষ্ঠানকে ঘীরে প্রাণবন্ত ময় ছিলো শিক্ষক ও শিক্ষার্থীদের চোখ বেয়ে অশ্রু টলমল করছিল অবঃ সহকারী শিক্ষিকা মিত্রা চৌধুরীর। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ ও সনাতন ধর্মাবলম্বীর পক্ষ থেকে গীতা পাঠ করা। এছাড়া ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেইডে বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা পুরুস্কার ক্রেস্ট প্রধান করা হয়েছে। এবং আদর্শ স্কুলের শিক্ষকদের সম্মাননা পুরুস্কার ক্রেস্ট প্রধান করেন, অবিভাবক কমিটির সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর মিয়া। সেচ্ছায় অব: সহকারী শিক্ষিকা মিত্রা চৌধুরী আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তিনি সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *