গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

Aug 13, 2026

 

গাজীপুর প্রতিনিধি:

গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিমারা স্কুল অ্যান্ড ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আকবর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক হাজী রহমান হোসেন এবং হাজী লোকমান হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা। সংবর্ধনা অনুষ্ঠানে গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও উৎসাহিত করবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও ভালো ফলাফলের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *