গাজীপুর সদর উপজেলায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

গাজীপুর সদর উপজেলায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

Nov 20, 2026

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু তাহের প্রধানের নির্দেশনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জেসন গেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ভবানীপুর বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও গাজীপুর সদর উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী রিপন আহমেদ আমির। এ সময় রিপন আহমেদ আমির বলেন, আওয়ামী লীগের সব ধরনের নৈরাজ্য প্রতিহত করতে তাঁরা রাজপথে আছেন এবং থাকবেন। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মিছিলে উপস্থিত ছিলেন আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সুমন, রুবেল হোসেন, যুবনেতা আলমাছ, আক্তার হোসেন, ডাক্তার ওজিয়ার শেখ, আশরাফ হোসেন, মিন্টু মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *