শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব

শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব

Aug 4, 2026

 

ঢাকা প্রতিনিধিঃ

রাজধানী ঢাকার প্রান কেন্দ্র শাহবাগে স্বাদ, সৌন্দর্য ও আতিথেয়তার নতুন মাত্রা যোগ করতে যাত্রা শুরু করলো ‘শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব’। মঙ্গলবার (৪ঠা আগষ্ট) বিকেলের দিকে শাহবাগ ফুল মার্কেট এর দ্বিতীয় তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের ২১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার খাঁজা হাবিবুল্লাহ হাবিব। শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব-এর প্রোপ্রাইটর মোঃ মনির হোসেন, রিদিকা লিয়ন ঐশী, মোঃ মহসিন ও মোঃ আব্দুর রহিম এর পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক এম নজরুল ইসলাম, শাহবাগ থানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শাফিনুর রশিদ, জাতীয়তাবাদী ওলামা দল শাহবাগ থানার সদস্য সচিব মোঃ মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মহসিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রহিমসহ শাহবাগের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব-এর প্রোপ্রাইটর মোঃ মনির হোসেন বলেন, “আমরা চেষ্টার করেছি আধুনিক পরিবেশের সাথে ঘরোয়া স্বাদের এক অনন্য মেলবন্ধন ঘটাতে। দেশীয় খাবারের পাশাপাশি আমাদের এখানে থাকবে স্পেশাল চাইনিজ ডিশ। স্বাদ, স্বাস্থ্য এবং আন্তরিক আতিথেয়তাই হবে আমাদের প্রধান বৈশিষ্ট্য। শাহবাগ রেস্তোরাঁর অন্যান্য কর্তৃপক্ষ জানায়, স্বাচ্ছন্দ্যময় পরিবেশ এবং উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে তারা খুব দ্রুতই ঢাকার মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হবেন। উদ্বোধনের পরপরই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন শাহবাগ থানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শাফিনুর রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *