অহংকার-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

অহংকার-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

Nov 18, 2026

অহংকার
লায়ন মোঃ গনি মিয়া বাবুল

অহংকারের পরিণতি কখনো শুভ নয়,
অহংকারীর জীবনে সুখ ক্ষণস্থায়ী হয়।
ধন-সম্পদ পেয়ে যারা করে বড়াই,
সময় বদলালে একদিন তারা সব হারাই।

রূপের অহংকার বেশিদিন টেকে না,
যৌবন গেলে সৌন্দর্য আর থাকে না।
ক্ষমতার দাপট দেখিয়ে লাভ কী বলো,
সবার সাথে সবসময় মিলে মিশে চলো।

অন্যকে ছোট করে নিজেকে বড় ভেবো না,
কারও মনে কষ্ট দিয়ে শান্তি খুঁজো না।
আজ তুমি শিখরে হয়তো কাল যাবে নেমে,
সময় সব হিসাব রাখে নীরবে গোপনে।

অহংকার মানুষকে দেয় অন্ধ করে,
আপন মানুষও যায় দূরে সরে।
বিনয়ী মানুষ সবার হৃদয়ে রয়,
অহংকারী মানুষ একাকী হয়।

নম্রতাই মানুষের শ্রেষ্ঠ পরিচয়,
অহংকার কখনো সম্মানের নয়।
দুনিয়ার এই জীবন ক্ষণিকের ঠিকানা,
অহংকার করে কেউ পায়নি সম্মাননা।

লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি,কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটি
যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি
ফোন: ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮
E-mail: lionganibabul@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *