লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Nov 1, 2026

নরসিংদী থেকে :

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা আতাহার আলী খানকে বরন, কমিটির প্রথম সভা ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শনিবার সকালে লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে, বিদ্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা আতাহার আলী খান, বিদ্যালয়ের সাবেক সদস্য আমজাদ হোসেন মৃধা, নরসিংদী জেলা বিএনপির তাঁত শিল্প বিষয়ক সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক মোল্লা, লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিনুল হক রনিক, লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার দুলাল, বিএনপি নেতা আঃ গাফফার মৃধা, সাবেক সদস্য নাসির উদ্দীন ফটিক, বিএনপি নেতা রাশিদুল কবির রেশন, বোরহান উদ্দিন, মোঃ মাহবুবুর রহমান মাসুদ মাষ্টার ও আতাউর রহমান বাদল লস্কর প্রমুখ।শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ বাহার উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *